শুক্রবার সকালে ঐ উপজেলার দৌলতকান্দি রেলস্টেশনের পশ্চিমপাশে মহেশপুর ইউনিয়নের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দৌলতকান্দি রেলস্টেশনের আনুমানিক ৫০০ গজ পশ্চিমে সকালে রেললাইনের উপর খণ্ডিত অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে স্টেশন মাস্টার বিষয়টি ভৈরব রেলওয়ে থানায় জানান। রেলওয়ে পুলিশ খণ্ডিত লাশ উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
.png)
ভৈরব রেলওয়ে থানার এসআই আলী আকবর জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর, তবে তার পরিচয় মেলেনি। ধারণা করা হচ্ছে, ভোরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে ঐ নারী নিহত হয়েছেন। ঐ সময় ট্রেনের ধাক্কায় লাশ কয়েক টুকরো হয়ে ঘটনাস্থলের ১০০ গজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে।