ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে তালাক দিয়ে গাছে ফাঁস নিলেন স্বামী

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২০ ফেব্রুয়ারি ২০২২
স্ত্রীকে তালাক দিয়ে গাছে ফাঁস নিলেন স্বামী
ফাইল ছবি

পিরোজপুরের নাজিরপুরে স্ত্রীকে তালাক দিয়ে ক্ষোভে-দুঃখে মো. মহাসিন মল্লিক নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত মহাসিন ওই এলাকার জায়নাল মল্লিকের ছেলে। তিনি পেশায় কৃষক।

আরো পড়ুন: ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১, আশঙ্কাজনক ২

Advertisement

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মহাসিনের সঙ্গে তার স্ত্রী আনজিলা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেগে গিয়ে তিনি মৌখিকভাবে স্ত্রীকে তালাক দেন। পরে ক্ষোভে নিজ বাড়ির সামনের জাম গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজ করতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, রোববার সকালে নিজ বাড়ির সামনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মহাসিনকে দেখে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!