মৃত যুবকের নাম গোলাম রসুল। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্লার ছেলে। তবে পরিবার নিয়ে তিনি শ্রীরামকাঠী ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে থাকতেন।
রসুলের বড় ভাই ইব্রাহিম মোল্লা জানান, রাতে গোলাম রসুল বাড়ির কাছে একটি জমির বোরো ধানের ক্ষেতে পানি দিতে যান। বাড়ি ফিরে না আসায় স্ত্রী মারুফা বেগম সেখানে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উঠাতে গেলে মারুফা বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা রসুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
আরো পড়ুন: প্রকাশ্যে ভ্যানচালক জাহিদুলকে হত্যা, ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভ ওঝা জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, স্থানীয় সুলতান মোল্লার ছেলে রফিক মোল্লা ও আফতার ফকিরের ছেলে দুলাল ফকির সেখানে থাকা বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নামিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতেন। সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে গোলাম রসুলের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।