এর আগে, এদিন সন্ধ্যায় উপজেলার দাঁড়াইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ১৯ বছর বয়সী নাজিম উপজেলার তরফসরতাজ পূর্বপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দাঁড়াইল বাজার এলাকায় যান নাজিম। ওই সময় তার ওপর হামলা চালান তিন যুবক। একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। পরে নাজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে শজিমেক হাসপাতালে হস্তান্তর করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
.png)
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম হোসেন জানান, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজিমের মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
গাবতলী মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, শত্রুতার জেরে নাজিমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।