বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় শিশু কন্যার মা বাদী হয়ে মাামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল সরদার উপজেলার বাঙ্গাল খলসি পূর্ব গ্রামের মৃত রহমাতুল্লাহ ছেলে।
আরো পড়ুন: ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
.png)
নলডাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে জয়নাল সরদারের নিজ বাড়িতে পাশের বাড়ির ওই শিশু কন্যা আসে। এ সময় শিশুকে ঘরে ডেকে চকলেটের লোভ দেখিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন জয়নাল। পরে বাড়িতে গিয়ে শিশু কন্যা ঘটনাটি খুলে বলেন। এ বিষয়ে শিশুর পরিবার গত বুধবার রাতে জয়নাল সরদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. আকবর আলী বলেন, এ ঘটনায় রাতেই অভিযুক্ত জয়নাল সরদারকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।