[ দেশজুড়ে ]
ধানক্ষেতে নারীর লাশ, মুখে আঘাতের চিহ্ন
নারীর লাশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধানক্ষেত থেকে শাহাজান পারভীন প্রিয়তা নামে ২৬ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পারভীন জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজার এলাকার নূরনবীর মেয়ে। তিনি বসুরহাট বাজারের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করতেন।
.png)
স্থানীয় বাসিন্দা শাহরিয়ার শিপন জানান, সকালে বাড়ির পাশে ধানক্ষেতে ক্রিকেট খেলছিলেন কয়েকজন যুবক। একপর্যায়ে নারীর লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর দিলে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
কোম্পানীঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রতন মিয়া জানান, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তার শরীরে আরো আঘাতের চিহ্ন থাকতে পারে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!