ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, উৎকণ্ঠায় জামালের পরিবার

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী
প্রকাশিত: ১৫:২৭, ৩ মার্চ ২০২২
ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, উৎকণ্ঠায় জামালের পরিবার
ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশি জাহাজে আটকেপড়া নাবিক জামাল ছবি: সংগৃহীত

ইউক্রেনের কৃষ্ণসাগর তীরে একটি বন্দরে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ২৯ জন বাংলাদেশি নাবিকসহ আটকে পড়ে। সেই জাহাজে রাশিয়ার রকেট হামলায় বাংলাদেশি নাবিক ও  জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হয়েছেন।  

জাহাজটিতে রকেট হামলার সময়ে নাবিক হিসেবে ছিলেন নরসিংদী জেলার জামাল হোসেন খান। তিনি পলাশ উপজেলার ডাংগা ইউপির সান্তানপাড়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের (তারা মিয়া) ছেলে।  

জামাল পরিবার পরিজন নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। প্রায় দুই মাসে আগে ঐ জাহাজে নাবিক হিসেবে চট্টগ্রাম থেকে পাড়ি জমান জামাল। গত বুধবার হামলার ঘটনার পর থেকে জামাল হোসেনের পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীরা খুব উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করে নাবিক জামাল হোসেনের ছোট ভাই কনক হোসেন জানান, ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‌‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার খবর পেয়ে বুধবার থেকে একাধিকবার চেষ্টা করেও বড় ভাইয়ের খোঁজ নেয়া সম্ভব হচ্ছে না। এতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে জামাল হোসেনের পরিবার। পরে বাংলাদেশ শিপিং করপোরেশন অফিসে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, অন্য সবাই ভালো আছে। কিন্তু জামালের খোঁজ নিতে পারছেননা বাংলাদেশে থাকা জামালের পরিবার। তাই পরিবারের সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!