নিহতরা হলো- বোদার পাঁচপীর ইউনিয়নের সমলুর হাট চানপাড়া এলাকার মুন্না ইসলাম ও রায়হান ইসলাম।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, মুন্না ও রায়হান মোটরসাইকেলে বোদা বাজার থেকে বাড়ি ফিরছিল। বটতলী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পলাতক। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।