ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০০:২০, ১৩ মার্চ ২০২২
বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার 
আটক মো. সাঈদ আনোয়ার ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর সদর উপজেলায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে নোয়াখালীর চৌমুহনী থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটক মো. সাঈদ আনোয়ার জামালপুর সদর উপজেলার পাঁচগাছী এলাকার মো. আবু বকর সিদ্দিকের ছেলে।  

শনিবার সন্ধ্যায় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেল স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।  

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি ভুক্তভোগী স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাঈদ আনোয়ার ৪-৫ জন সহযোগীসহ তাকে অপহরণ করে এবং অভিযুক্ত আনোয়ারের খালাতো ভাইয়ের ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় ২৬ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হলে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার এড়াতে নোয়াখালী এসে আশ্রয় নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ রাতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি দল নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-১১। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!