এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রোববার সকালে পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
মামলার প্রধান আসামি অভিযুক্ত জুয়েল শেখকে রাতেই গ্রেফতার করে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি মো. মাসুদুজ্জামান।
.png)
মামলা সূত্রে জানা যায়, শহরের বাইপাস সড়ক মসজিদ সংলগ্নের একটি ভাড়া বাসায় একমাত্র শিশুমেয়েকে নিয়ে বসবাস করতেন তার মা। শিশুটির বাবা নেই, তাই বাসায় তাকে একা রেখে অন্যের বাসায় কাজের সন্ধানে গেলে এই সুযোগে প্রতিবেশী জুয়েল শেখ নামে এক যুবক ঐ শিশুর মুখ চেপে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে মা বাসায় ফিরলে বিষয়টি মাকে বলে দেয় ঐ শিশু।
শিশুটির মা বলেন, তার বাবা নেই, আমি অনেক কষ্ট করে এতিম মেয়েটাকে লালন-পালন করছি। তার সঙ্গে যে অন্যায় হয়েছে আমি এর কঠিন বিচার চাই।
এ বিষয়ে সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুকে মেডিকেল রিপোর্টের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন।