ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাগারে স্কুলছাত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২২, ২৪ মার্চ ২০২২
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাগারে স্কুলছাত্র
দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় আনিছুর রহমান নামে এক স্কুলছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান উপজেলার চান্ডালগাঁতী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও চয়ড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আরো পড়ুন: মানিকগঞ্জে ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা

মাদরাসার সুপার মো. ছোরমান আলী জানান, তার মাদরাসার এক ছাত্রীকে কয়েক দিন ধরে আনিছুর রহমান রাস্তায় এবং মাদরাসার আশপাশে নানাভাবে উত্ত্যক্ত করত। একপর্যায়ে বুধবার বিকেলে স্থানীয় লোকজন আনিছুর রহমানকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে এই দণ্ড প্রদান করেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, স্থানীয়রা আনিছুর রহমানকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!