[ দেশজুড়ে ]
ফেনীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, বখাটের কারাদণ্ড
গ্রেফতার কারাগারে প্রেরণ: প্রতীকী ছবি
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কামরুল ইসলাম পমেল নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের ফকিরের ছেলে কামরুল ইসলাম পমেল দীর্ঘদিন ধরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করছিলেন। স্কুলে যাওয়া-আসার পথে তাকে বিরক্ত করতো কামরুল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি জানান, রোববার ভুক্তভোগী ছাত্রীর মা একটি লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে কামরুলকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!