[ দেশজুড়ে ]
মা-বোনকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রাণ গেল তরুণের
নিহত আলম মিয়া
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হাতে আলম মিয়া নামে ২০ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে চিকিৎসাধীন ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আলম মিয়া উপজেলার ভাটির জগতচর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার লক্ষ্মীপুরে একটি ওয়াজ মাহফিল থেকে ফিরছিলেন আলম মিয়ার মা-বোন। পথে তাদের দেখে নানা অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য।
এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার ওপর হামলা করে তারা। এতে আলমের মাথায় আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আলমকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান চিকিৎসক। শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!