ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়িতে গিয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ছয় মাসের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ১ অক্টোবর ২০২১
বাড়িতে গিয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ছয় মাসের কারাদণ্ড
দণ্ডিত মাকসুদুল আলম

নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মাকসুদুল আলম নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হোসেন চৌধুরী এ রায় দেন। দণ্ডিত ২১ বছর বয়সী মাকসুদুল উপজেলার ছয়ানি ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন মাকসুদুল। স্কুলে যাওয়া-আসার পথে তাকে বিরক্ত করতেন তিনি। এছাড়া তিনি ছাত্রীর বাড়িতে গিয়েও উত্ত্যক্ত করতেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী জানান, শুক্রবার সকালে ভুক্তভোগী ছাত্রীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে মাকসুদুলকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!