ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মূল্য তালিকা না দেখিয়ে কাটছিলেন পকেট, ৭ মামলায় জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ১০ এপ্রিল ২০২২
মূল্য তালিকা না দেখিয়ে কাটছিলেন পকেট, ৭ মামলায় জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি: ডেইলি বাংলাদেশ)

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে সাত মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন সরকার ও আবদুল্লাহ আল মামুন নগরীর সদরঘাট, কোতোয়ালি, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকায় বাজার মনিটরিং করেন। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং ধার্য্যকৃত মূল্যের বেশি বিক্রি করায় সাত মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাজার মনিটরিং টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!