[ দেশজুড়ে ]
বাজার থেকে ফেরার পথে লাশ হলেন বাবা-ছেলে
নিহত আরিফ হোসেন
পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের নতুনবন্দর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আরিফ হোসেন নামে এক যুবক ও তার বাবা আব্দুল আজিজ নিহত হয়েছেন।
রোববার বিকেলে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবা ও ছেলের বাড়ি একই উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়।
জানা গেছে, রোববার বিকেলে আরিফ তার বাবা আব্দুল আজিজকে নিয়ে মোটরসাইকেলযোগে চাকলারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা নতুনবন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যান। পরে গুরুতর আহত তার বাবা আব্দুল আজিজকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে তিনিও মারা যান।
.png)
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, এ ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!