[ দেশজুড়ে ]
দুপুরে মারধর, প্রতিশোধ নিতে রাতে খুন
ইনসেটে নিহত সোহেল
চট্টগ্রামের পটিয়ায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল নামে এক যুবক খুন হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল একই ইউনিয়নের এজাহার মিয়ার ছেলে ও বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার একটি গ্যাস পাম্পে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
.png)
আহতদের পরিচয় জানা যায়নি। তবে তারাও একই ইউনিয়নের বাসিন্দা। ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে শুক্রবার দুপুরে সোহেলের লোকজন মোহাম্মদ শরীফ নামে একজনকে মারধর করে। ঐ ঘটনাকে কেন্দ্র করে রাতে সোহেলসহ চারজনকে ছুরিকাঘাত করেন শরীফ। পরে সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ঘটনার পরপরই এলাকায় পুলিশের টহল শুরু হয়। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!