ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতি করতে এসে অস্ত্র-পিকআপসহ আটক ৪

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ২৪ এপ্রিল ২০২২
ডাকাতি করতে এসে অস্ত্র-পিকআপসহ আটক ৪
আটককৃত চারজন-ছবি ডেইলি বাংলাদেশ

বগুড়ার গাবতলী উপজেলায় দেশীয় অস্ত্র ও একটি পিকআপসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের দাবি।

রোববার দুপুরে ডাকাতির প্রস্তুতির মামলায় তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, শনিবার রাত সোয়া দুইটার দিকে ওই উপজেলার দূর্গাহাটা ইউনিয়ের লালখাঁপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ, লোহার হাইড্রোলিক কাটার, হাসুয়া ও বাঁশের ছয়টি লাঠি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাগলধরা গ্রামেরজাহাঙ্গীর আলম, সুরুজ প্রামাণিক, সাকিব ইসলাম ও একই উপজেলার দীঘলকান্দি গ্রামের বাবু মিয়া।

Advertisement

পুলিশ জানায়, শনিবার রাতে লালখাঁপাড়া গ্রামের মহিদুল ইসলাম মনিরের বাড়ির সামনে সড়কে আটককৃতরা অবস্থান করছিলেন। তারা ওই সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে যান মনির। সঙ্গে সঙ্গে থানায় মুঠোফোনে বিষয়টি জানান তিনি। মনিরের ফোনে পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

গাবতলী মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতি সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!