ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা শিবির ঘুরে দেখেছেন ডেনমার্কের রাজকুমারী 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ২৬ এপ্রিল ২০২২
রোহিঙ্গা শিবির ঘুরে দেখেছেন ডেনমার্কের রাজকুমারী 
ডেনমার্কের রাজকুমারীকে স্বাগত জানাচ্ছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকতারা

বাংলাদেশের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে  উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছালে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকতারা। এ সময় তিনি ড্যানিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

এরপর তিনি ৮ ও ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন ও হেঁটে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন  এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ।

Advertisement

এ সময় রাজকুমারী গাছের চারা রোপণ করেন । তারপর তিনি রাজাপালং এলাকায় স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ৩ দিনের সফরে কক্সবাজার পৌঁছান ডেনমার্কের রাজকুমারী। বুধবার (২৭ এপ্রিল) কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে এই ডেনমার্কের রাজ কুমারীর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!