ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা চুরিই যার পেশা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ১ মে ২০২২
অটোরিকশা চুরিই যার পেশা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বাকলিয়া থানার ওসি রাশেদুল হক।

গ্রেফতার মোহাম্মদ শাহজালাল কুমিল্লার ভাঙ্গুড়া থানার কুরাখাল খাঁ বাড়ির ইদ্রিছ আলী খানের ছেলে। তিনি বর্তমানে বন্দরটিলা এলাকায় থাকেন।

Advertisement

ওসি রাশেদুল হক বলেন, গ্রেফতার শাহজালাল অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য ও চুরির ঘটনায় সরাসরি জড়িত। একটি গাড়ি চুরির মামলার তদন্তে নেমে তার সন্ধান পাওয়া যায়। পরে ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!