[ দেশজুড়ে ]
মাইক্রোবাসের ভেতর মিলল চালকের গলাকাটা লাশ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাইদুল ইসলাম নামে এক মাইক্রোবাস চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার কুশাব এলাকার ৩০০ ফিট রাস্তায় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাইদুল ইসলাম গাজীপুর বালিগাঁও এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, আনুমানিক ভোর ৩টায় ৩০০ ফিট রাস্তায় মাইক্রোবাসের ভেতরে রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা জানায়। নিহতের গলাকাটা ও বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। এছাড়াও ধস্তাধস্তির চিহ্নও আছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
.png)
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লাশ উদ্ধার
লিংক সফলভাবে কপি হয়েছে!