[ দেশজুড়ে ]
কালীগঙ্গায় নেমে নিখোঁজ, দুই ঘণ্টা পর মিলল শিশুর নিথর দেহ
ফাইল ছবি
মানিকগঞ্জে নদীতে নিখোঁজের দুই ঘণ্টা পর রোহান রহমান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।
শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বেউথা কালীগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোহান পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার প্রবাল হোসেনের ছেলে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা খানে আলম বলেন, বেলা ১১টার দিকে শিশুদের সঙ্গে কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রোহান। পরে স্থানীয়রা ও পরিবারের সবাই খোঁজ করে না পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর নদীতে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর দুপুর দেড়টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!