শনিবার দুপুর পর্যন্ত ওই ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন। এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ওই উপজেলার আটমূল ইউপির ভাইয়ের পুকুর বন্দর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন হামলার শিকার হন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীও আছেন।
নিহত আব্দুল হান্নান শিবগঞ্জের পিরব পল্লী বিদ্যুৎ কার্যালয়ের অফিস সহকারী, বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউপির জালশুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
.png)
মারধরের শিকার হয়ে আহত হয়েছেন পল্লী বিদ্যুতের পিরব সাব জোনাল অফিসের এজিএম রকিবুজ্জামান। আহত অন্যরা হলেন পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান বিকাশ, পিন্টু প্রামাণিক, আজিজুল হক ও ফারুক হোসেন।
জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার ভাইয়েরপুকুর বন্দর এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন। পল্লী বিদ্যুতের পিরব সাব জোনাল অফিসের এজিএম রকিবুজ্জামাসসহ সাতজন যান ওই এলাকায়। তারা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এক পর্যায়ে গ্রামবাসীর হামলার শিকার হন। তাদের মধ্যে দুজন আগেই পালিয়ে যান। পরে ওই পাঁচজনকে প্রায় চার শতাধিক গ্রামবাসী আটকে রাখেন এবং লাঠিসোটা দিয়ে মারধর করেন। ওই সময় আব্দুল হান্নান দৌঁড়ে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। পরে তিনি ফসলি জমির মধ্যে পড়ে যান এবং সেখানে তাকে মারধর করা হয়। এতে সেখানে অচেতন হয়ে যান আব্দুল হান্নান। খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহতদের মধ্যে আব্দুল হান্নানে ছিলেন আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হান্নানকে মৃত ঘোষণা করেন। বাকিরা সবাই শঙ্কামুক্ত।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, ঐ ঘটনায় মামালা প্রক্রিয়াধীন। হামলার শিকার হওয়া পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আব্দুল হান্নানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। জড়িতদের ধরতে অভিযান চলছে।