ছিনতাইয়ের শিকার ফজলুল করিম শাওন নলছিটি উপজেলার সেওতা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষক বৃহস্পতিবার জানান, পিটিআই’র প্রশিক্ষণ ভাতার ৩৬ হাজার টাকা এবং ইসলামী ব্যাংক থেকে তোলা দুই লাখ টাকা নিয়ে জেলা শহর থেকে অটোরিকশা যোগে নলছিটি উপজেলার খুলনা গ্রামে যাচ্ছিলেন। পথে বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ঝালকাঠি শহরের শিল্পকলা একাডেমির সামনে একটি সাদা রংয়ের প্রাইভেটকার অটোরিকশার গতিরোধ করে।
.png)
এ সময় ডিবি পুলিশের পোশাক পরিহিত ও হাতে অস্ত্র থাকা তিন যুবক জোর করে প্রাইভেটকারে তুলে নেয়। চিৎকার করলে চোখ ও মুখ বেঁধে দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। এ সময় তারা বলে তোর নামে হত্যা মামলা আছে। তোর অভিভাবককে ফোন করে দ্রুত ১০ লাখ টাকা দিতে বল। পরে ২ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে বরিশালের বারইজ্জার হাট নামক ফেলে যায় ওই স্কুলশিক্ষককে।
ঝালকাঠি সদর থানার এসআই (তদন্ত) আরেফিন ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।