ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেনে ফিল্মি স্টাইলে ছিনতাই, টাকা নিয়ে ব্যাগ ফেরত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১২ নভেম্বর ২০২০
ট্রেনে ফিল্মি স্টাইলে ছিনতাই, টাকা নিয়ে ব্যাগ ফেরত
প্রতীকী ছবি

দেশে ছিনতাইকারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে রাতের চলন্ত ট্রেন। প্রায়ই ট্রেনের বিভিন্ন রুটে ছিনতাইয়ের কবলে পড়ছেন যাত্রীরা।

সম্প্রতি জানা গেছে গত ৯ নভেম্বর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঘটে যাওয়া এমন একটি ঘটনার কথা। এ যেন সিনেমার পর্দায় দেখা ঘটনা বাস্তবে। বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপে এই ঘটনার বর্ণনা দিয়েছেন সানা উল্লাহ নামের এক যাত্রী।

তিনি লিখেছেন, এটা আমি কি দেখলাম! ছবিতে ভদ্র মহিলার কোলে ব্যানিটি ব্যাগ রাখা ছিল। ব্যাগে ১০ হাজারের মত টাকা ছিল। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটা মেথিকান্দা প্রবেশের প্রায় ১০ মিনিট আগে যখন ৭০/৭২ কিলো গতিতে ছুটছিল। জানালা দিয়ে হাত দিয়ে এক লোক ব্যাগ নিয়ে যায়। হাতগুলো উপর দিক থেকে প্রবেশ করে। আমরা সবাই যখন উৎসুক!  খানিকবাদে জানালার পাশে ব্যাগটি আবার ঝুলতে থাকে,  মহিলাকে এক ভাই বললেন, ব্যাগ! ব্যাগ! ব্যাগ! মহিলা ব্যাগটি গ্রহণ করলেন। ব্যাগে থাকা ১০ হাজার উধাও!

বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপে ট্রেনের যাত্রীর পোস্ট

মন্তব্যের ঘরে আহসান হাবিব উজ্জ্বল নামে এক ব্যক্তি লিখেছেন, এ ধরণের ঘটনা অহরহ ঘটে। ট্রেনের উপরে ৩ জন সম্মিলিত ভাবে এই কাজ করে। দুইজন ধরে থাকে আর একজন শুয়ে এঙ্গেল হয়ে এই কাজ করে। এর আগে সিলেট রুটে এক আপুর মোবাইল একই ভাবে ছিনতাই করে ব্যাগ ফিরিয়ে দেয়া হয়েছিল।

অপর এক ব্যক্তি আব্দুল্লাহ আল মাসউদ লিখেছেন, এটা নতুন না। আমি পারাবত এক্সপ্রেসে প্রায়ই দেখি। বিশেষ করে নরসিংদী আসলে এসব ঘটনা ঘটে।

জুয়েল চৌধুরী নামের একজন লিখেছেন, একবার তূর্ণা নিশীথায় দেখছিলাম, এরকম ব্যাগ নিয়ে গিয়ে মোবাইল টাকা নিয়ে পরে ব্যাগে থাকা সার্টিফিকেট সহ ব্যাগটা ফের‍ত দেয়।

উল্লেখ্য, ট্রেনের ছাদে ওঠা পুরোপুরি নিষিদ্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ঠিকই সুযোগ খুঁজে উঠে যায় অপরাধীরা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এসব কর্মকাণ্ড রুখতে পারে বলে অনেকেই মনে করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!