ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

চলছে লাইভ, মোবাইলের জন্য ছিনতাইকারির পেছনে দৌড়াচ্ছে রিপোর্টার

সোশ্যালমিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১১:০২, ২৭ অক্টোবর ২০২০
চলছে লাইভ, মোবাইলের জন্য ছিনতাইকারির পেছনে দৌড়াচ্ছে রিপোর্টার
ভিডিও থেকে সংগৃহীত

টেলিভিশনে লাইভে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রিপোর্টার। এমন সময় এক ছিনতাইকারী মোবাইল নিয়ে দৌড় দিলে রিপোর্টারও ছিনতাইকারীর পেছনে ছুটেন। টিভি রিপোর্টারের সঙ্গে ঘটে যাওয়া এমন এক ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আর পুরো ঘটনাটি ধরা পড়েছে সঞ্চালকের ক্যামেরায়। 

আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ঘটনাটি ঘটেছে। স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের রিপোর্টার দিয়েগো ডেমারকো কর্ডলেস বুম নিয়ে প্রস্তুত হচ্ছিলেন লাইভ টেলিকাস্টের জন্য।

ভিডিওতে দেখা যায়, হঠাৎ করেই এক ব্যক্তি দিয়েগোর হাত থেকে মোবাইল ছিনিয়ে কাছের একটি গলিতে ঢুকে পড়ে। দিয়েগো তার পিছু নেন। কিন্তু চোরকে ধরতে পারেননি।

ভিডিওতে স্প্যানিশ ভাষায় দিয়েগোকে বলতে শোনা যাচ্ছে, ওই ফোন ছাড়া তিনি কাজ করতে পারবেন না। সেটা ফিরিয়ে দিতে ছিনতাইকারীকে বার বার বলেছেন। দিয়েগোর চিৎকার শুনে কয়েকজন স্থানীয় মানুষ বেরিয়ে আসেন। তারাও চোর ধরার চেষ্টা করেন। কিন্তু কিছু দূরে গিয়েই ছিনতাইকারী হারিয়ে যায়।

পরে অনেক খোঁজাখুঁজির পর ছিনতাইকারী ধরা পড়ে। মোবাইলও ফিরে পাওয়া যায়। মোবাইল ফিরে পেয়ে স্থানীয়দের ধন্যবাদ দেন দিয়েগো। শেষ পর্যন্ত সরাসরি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!