নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খালিশাপুরি পোস্ট অফিস এলাকার মৃত আব্দুল হকের ছেলে খলিলুর রহমান খলিল (৬০) ও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মো. কাদেরুল ইসলামের ছেলে পারভেজ (৩০)।
সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায় যাত্রীবাহী একটি থ্রি-হুইলার। সেটি ঠাকুরগাঁও ভুল্লি বাজারে হবিবর রহমানের মিল চাতালের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
.png)
এতে থ্রি-হুইলারে থাকা খলিলুর রহমান ঘটনাস্থলেই মারা যান ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজের মৃত্যু হয়। এ ঘটনায় আরো চার যাত্রী আহত হয়েছেন। তারা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।