ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৯ বছর পর ফিরে লাশ হলেন স্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ১৪ জুলাই ২০২২
৯ বছর পর ফিরে লাশ হলেন স্ত্রী
ছবি: সংগৃহীত

৯ বছর পর বাড়ি ফিরেই খুনের শিকার হয়েছেন সরস্বতী মালাকার (৩৬)। তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রঞ্জিত মালাকারের (৪০) বিরুদ্ধে। রঞ্জিত লক্ষণপুর গ্রামের সুশীল মালাকারের ছেলে।

বৃহস্পতিবার বিকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী বলেন, বৃহস্পতিবার বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রঞ্জিত এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সরস্বতীকে আহত করেন। স্থানীয়রা হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। ঘটনার পর থেকেই রঞ্জিত পলাতক।

তিনি আরো জানান, ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ওই ছেলের জন্মের ৩ বছর পর  মারধর করায় সরস্বতী রাগ করে বাবার বাড়ি চলে যান। ৯ বছর এ দম্পতির সন্তানের লালন পালন করেন রঞ্জিতের মা। গত ৩ মাস আগে পারিবারিকভাবে তাদের ঝামেলার সমাধান করে আবার সরস্বতীকে রঞ্জিতের বাড়ি আনা হয়। রঞ্জিত নোয়াখালীতে আরেকটি বিয়ে করেছেন বলে শুনেছি।

পুলিশ পরিদর্শক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!