শনিবার রাতে শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ২৪ বছর বয়সী বাপ্পী কক্সবাজার শহরের বাংলাবাজার কাজীর রোড এলাকার বাসিন্দা।
বাপ্পী কক্সবাজার সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি সি কক্সের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার হিসেবে পার্টটাইম চাকরি করতেন।
.png)
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, রাতে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ওসি আরো বলেন, কক্ষটি তল্লাশি চালিয়ে আলামত হিসেবে একটি গামছা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সি কক্স হোটেলের রিজারভেশন অফিসার অর্ণব বলেন, হোটেল থেকে কিছু দূরে পাহাড়ের সঙ্গে লাগোয়া হোটেলের স্টাফদের কোয়ার্টার। রাত সাড়ে ১১টার দিকে হোটেলের দায়িত্বপালন শেষে স্টাফ কোয়ার্টারে চলে যান বাপ্পী। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় তার সঙ্গে কেউ ছিলেন না। ভেতর থেকে লাগানো ছিল তার কক্ষটি।