ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জঙ্গল সলিমপুরে অভিযান, যানবাহনে ৩৮ মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ২৫ আগস্ট ২০২২
জঙ্গল সলিমপুরে অভিযান, যানবাহনে ৩৮ মামলা
পাঁচ শতাধিক যানবাহন থামিয়ে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি যানবাহনে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ জরিমানা করেন।

জানা গেছে, অভিযানে জঙ্গল সলিমপুরগামী ও সেখান থেকে বের হওয়া প্রায় পাঁচ শতাধিক যানবাহন থামিয়ে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩৮ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, বুধবার রাতভর অভিযান চালান জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!