ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফিলিং স্টেশনে ঢুকে পড়ল বাস, আহত ২০

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ৮ সেপ্টেম্বর ২০২২
ফিলিং স্টেশনে ঢুকে পড়ল বাস, আহত ২০
দুর্ঘটনাকবলিত বাস

সিলেটের কোম্পানীগঞ্জে ফিলিং স্টেশনে দ্রুতগতির বাস ঢুকে পড়ায় ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিখাল এলাকায় শাহপরাণ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।

তিনি জানান, শাহপরাণ ফিলিং স্টেশনে হঠাৎ সাদা পাথর পরিবহনের দ্রুতগতির একটি বাস ঢুকে পড়ে। এ সময় ২০ জন আহত হন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেশনের পেট্রল মেশিনের। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!