ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ জনের
ফাইল ছবি

কুমিল্লার লাকসাম পৌর শহরের ভৈষকোপালিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার লালমাই উপজেলার আলিশ্বর গ্রামের জহরলাল সিংহের ছেলে ২৫ বছর বয়সী মোটরসাইকেলচালক শান্ত সিংহ শাওন ও একই গ্রামের শুক্রধন সিংহের ছেলে ২৪ বছরের চয়ন সিংহ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লালমাই হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন জানান, রাত ৯টার দিকে লাকসাম জংশন থেকে পাশের লালমাই উপজেলার আলিশ্বর গ্রামের বাড়ি ফিরছিলেন শাওন ও চয়ন। ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছালে রাস্তার পাশে থাকা নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলটির। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!