ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আপত্তিকর অবস্থায় ধরা প্রেমিক যুগল, চুল কেটে দিল এলাকাবাসী 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০২২
আপত্তিকর অবস্থায় ধরা প্রেমিক যুগল, চুল কেটে দিল এলাকাবাসী 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আব্দুল হান্নান নামে এক মসজিদের ইমাম এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছেন। 

শনিবার রাতে শাহজাদপুর উপজেলার নরিনা ইউপির টেটিয়ারকান্দা গ্রামে আনছার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, আনিজা খাতুনের সঙ্গে উপজেলার নারায়নদহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নানকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে রেখে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মারধর করেন এবং মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে গ্রামের ভেতর ঘুরানো হয়।

Advertisement

এলাকাবাসী জানান, জুগ্নীদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে নারায়ণদহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নান কুরআন শিক্ষা দেওয়ার জন্য আনছার আলীর বাড়িতে আসা যাওয়া করতেন। সেই সুযোগে আনছার আলীর মেয়ে আনিজা খাতুনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। 

আনিজার স্বামী জামাল হোসেন ঢাকার একটি গরুর ফার্মে কাজ করার সুযোগে মাঝে মাঝেই তার স্ত্রীর সঙ্গে আব্দুল হান্নান অসামাজিক কাজে লিপ্ত হতো। এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে আনিজার সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হলে প্রতিবেশিরা টের পেয়ে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে স্থানীয়রা আনিজা খাতুন ও আব্দুল হান্নানের মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে গ্রামের মধ্যে ঘুরিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ইউপি সদস্য হেলাল জানান, এলাকাবাসী আব্দুল হান্নান ও আনিজা খাতুনকে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে এলাকার রাস্তা দিয়ে ঘুরায়। পরে পুলিশ গিয়ে মসজিদের ইমাম, আনিজা খাতুনসহ মোট চারজনকে থানায় নিয়ে আসে।

শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল মজিদ জানান, মসজিদের ইমাম ও গৃহবধূকে চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!