[ দেশজুড়ে ]
হবিগঞ্জে মদ-ফেনসিডিলসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের চুনারুঘাটে ১১ বোতল ভারতীয় মদ সিগনেচার ও ৩৫ বোতল ফেনসিডিলসহ নাজমুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। আটককৃত যুবক নাজমুল ইসলাম উপজেলার গাজিপুর ইউনিয়নের বনগাও গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জারুলিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদ সিগনেচার ও ৩৫ বোতল ফেনসিডিলসহ নাজমুলকে আটক করে।
.png)
তিনি আরো জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তার সহযোগীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!