ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কের পাশে ঝোপে পড়েছিল নারীর বস্তাবন্দি মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ১৪ অক্টোবর ২০২২
সড়কের পাশে ঝোপে পড়েছিল নারীর বস্তাবন্দি মরদেহ
ছবি : ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের দেকল্পা রহমতপুর এলাকার বাইপাস সড়কের পাশে ঝোপের ভেতর থেকে অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার এসআই ত্রিদীপ কুমার বীর। তিনি বলেন, সকালে ওই সড়কের পাশে ঝোপের ভেতর নারীর বস্তাবন্দি মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেয়। পরে ঘটনাস্থল গিয়ে বস্তা থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Advertisement

তিনি আরো বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞত ওই নারীকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ নিহতের পরিচয় শনাক্তে  কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!