বুধবার বিকেলে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গিরিশনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাইম একই গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে। নাইম পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
জানা যায়, নাইম বিকেলে একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে নাইমকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট নাইমকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতাল আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।