ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রডে স্পর্শ করতেই লাশ হলেন শ্রমিক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২২ অক্টোবর ২০২২
রডে স্পর্শ করতেই লাশ হলেন শ্রমিক
অটোরিকশায় মরদেহ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম নামে ২২ বছর বয়সী এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সেলিম একই এলাকার নোমান মিয়ার ছেলে। আহত জামিল হোসেন টোটারবাগ এলাকার রমজানের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন জামিল বলেন, জোকারদিয়া এলাকায় দোতলা ভবনের ছাদে কাজ করতে আমাদের নিয়ে যান ঠিকাদার আহমদ। দুপুরে কাজ করার সময় ছাদের পিলারের একটি রডে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হই। একই সময় সেলিমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আমাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সেলিম মারা যান।

Advertisement

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!