[ দেশজুড়ে ]
চট্টগ্রামে মাটির নিচ থেকে ১০ ট্রাক আমদানি নিষিদ্ধ ‘এমবিএম’ উদ্ধার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বন্দর থানা এলাকায় কাস্টম কর্তৃপক্ষ আমদানি নিষিদ্ধ প্রাণীর বর্জ্য এবং হাড়যুক্ত মিট অ্যান্ড বোন মিল (এমবিএম) নামে মাছ ও হাঁস-মুরগির খাবার মাটির নিচে গর্তে ফেলে ধ্বংস করেছিল। রাতে চুরির সময় ঐ এমবিএম বোঝাই ১০টি ট্রাক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার কাস্টমস হাউস কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে। এর আগে, সোমবার রাতে থানাধীন আনন্দবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, কাস্টমস হাউস কর্তৃপক্ষ কিছুদিন আগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ এমবিএম আনন্দবাজার ল্যান্ডফিলে ডাম্প করেছিল। তবে একটি চক্র রাতে সেখান থেকে সেগুলো আবার সংগ্রহ করে পাচারের চেষ্টা করে। এ সময় ১০টি ট্রাক উদ্ধার করা হয়।
.png)
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার তারেক হাসান জানান, আমদানি নিষিদ্ধ এমবিএম আনন্দবাজার ল্যান্ডফিলে ধ্বংসের জন্য ডাম্প করা হয়েছিল। একটি চক্র রাতে ট্রাক ভরে পণ্যগুলো অন্যত্র পাচার করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০টি ট্রাকে থাকা পণ্যগুলো উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!