ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছের ড্রামে ১০০ কেজি গাঁজা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ১৩ নভেম্বর ২০২২
মাছের ড্রামে ১০০ কেজি গাঁজা, যুবক আটক
আটক আলমগীর

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। রোববার সকাল উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকের নাম মো. আলমগীর। ২১ বছর বয়সী আলমগীর ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার হড়িয়া গাইবাজার এলাকার মো. আজিজুলের ছেলে।

উদ্ধার করা গাঁজা

Advertisement

র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে একটি পিকআপভ্যানসহ আলমগীরকে আটক করা হয়। পরে পিকাআপটি তল্লাশি চালিয়ে মাছের ড্রামে ও বডির নিচে লুকিয়ে রাখা ৫০টি বান্ডিলে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক আলমগীরের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!