ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজের পাশে ফুটফুটে নবজাতক, মা-বাবার খোঁজে পুলিশ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ১৩ নভেম্বর ২০২২
কলেজের পাশে ফুটফুটে নবজাতক, মা-বাবার খোঁজে পুলিশ
উদ্ধার হওয়া নবজাতক

নরসিংদীর মনোহরদীতে কলেজের পাশ থেকে কাগজে মোড়ানো ফুটফুটে একদিনের এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিম পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। তবে খোঁজ মেলেনি শিশুটির মা-বাবার।

স্থানীয়রা জানায়, সকালে হাঁটতে বের হন শান্তা ইসলাম নামে এক নারী। কলেজের সামনে পৌঁছলে কান্নার শব্দ শোনেন তিনি। পরে থানায় খবর দিলে নবজাতকটি উদ্ধার করে পুলিশ। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

Advertisement

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, কে বা কারা একদিনের এ নবজাতকটি ফেলে রেখে পালিয়ে গেছেন। তার প্রকৃত বাবা-মাকে শনাক্তের চেষ্টা চলছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, শিশুটির চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, নবজাতকটির বয়স একদিন বলে ধারণা করা হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থা বেশ ভালো। এরপরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!