রোববার দুপুরে মেলান্দহে উপজেলার মলিকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক সম্রাট আশরাফ আলী একই এলাকার মো. সুরুজ্জামানের ছেলে।
সন্ধ্যায় প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
.png)
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার মলিকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে অভিযান চালিয়ে আশরাফ আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে এসআই মোস্তাফিজুর রহমান বলেন, জামালপুরের পুলিশ সুপারের নির্দেশে মেলান্দহ উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ জেলাকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।