ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো ৭শ’ শিক্ষার্থী

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ২৪ নভেম্বর ২০২২
নাটোরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো ৭শ’ শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে বাল্যবিবাহকে না বলে লাল কার্ড প্রদর্শন করে ৭০০ শিক্ষার্থীকে শপথ করিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। বৃহস্পতিবার শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ শপথ গ্রহণ করানো হয়। এ সময় শিক্ষার্থীরা বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করে।

পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল প্রমুখ।

Advertisement

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাল্যবিবাহ শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এই বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র। বাল্যবিবাহ না দেওয়ার শর্তে অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!