[ দেশজুড়ে ]
৪ দিন ঘুরে ধানক্ষেতে স্বামীর লাশ পেলেন নাজমা
লাশটি উদ্ধার করে পুলিশ
চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের চারদিন পর মো. হেলাল নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়ন এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
হেলাল নেত্রকোণার পূর্বধলা উপজেলার চাঁন মিয়ার ছেলে। তিনি বোয়ালখালীর জমাদারহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, ধানক্ষেত থেকে অটোচালক হেলালের লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটিতে পচন ধরেছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাটি পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য অটোরিশার মালিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন হেলাল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন থানায় জিডি করেন তার স্ত্রী নাজমা আক্তার।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!