ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভ্যানের চাকায় কাপড় পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ৪ ডিসেম্বর ২০২২
ভ্যানের চাকায় কাপড় পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
ফাইল ফটো

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কাপড় পেঁচিয়ে ভ্যানের চাকায় কাপড় পেঁচিয়ে রেখা রানী বৈদ্য নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, শনিবার সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার নীমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত রেখা রানী বৈদ্য উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের দুখিরাম বৈদ্যের স্ত্রী। 

ওসি মো. গোলাম ছরোয়ার বলেন, রেখা রানী বৈদ্য শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে গৌরনদীতে যাচ্ছিলেন। পথে নীমতলায় নামক স্থানে ভ্যানের চাকার সঙ্গে কাপড় গলায় পেঁচিয়ে গেলে তিনি ভ্যান থেকে পড়ে যান। রেখা রানীকে উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!