ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক নিয়ে দ্বন্দ্ব থামাতে গিয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ১৩ ডিসেম্বর ২০২২
মাদক নিয়ে দ্বন্দ্ব থামাতে গিয়ে যুবকের মৃত্যু
ছবিতে পাভেল মিয়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক বেচাকেনার টাকা নিয়ে দ্বন্দ্ব থামাতে গিয়ে পাভেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে পাভেলের মৃত্যু হয়। এর আগে, সোমবার রাতে ঐ দ্বন্দ্ব থামাতে গিয়ে আহত হন তিনি। মৃত পাভেল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বিশুলিয়া গ্রামের জোব্বার মন্ডলের ছেলে।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজারে মাদক বেচাকেনার টাকা নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ঐ দ্বন্দ্ব থামাতে গেলে পাভেল মাথায় আঘাতপ্রাপ্ত হন। তিনি স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিকভাবে চিকিৎসা নেন। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। মঙ্গলবার দুপুরে তিনি আবারো অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

Advertisement

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মো. ইজার উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!