ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ২৪ বিয়ারসহ একজন ধরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ১৪ ডিসেম্বর ২০২২
টেকনাফে ২৪ বিয়ারসহ একজন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি ২৪ ক্যান বিয়ারসহ মোবারক মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হোয়াইক্যং ইউপির কাটাখালি এলাকায় নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোবারক মিয়া ওই একই এলাকার কোরবান আলীর ছেলে।

বুধবার এ তথ্য নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রুকুনুজ্জামান খান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং কাটাখালি কোরবান আলীর বাড়িতে মাদকদ্রব্য রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।

Advertisement

পরে ধৃতের স্বীকারোক্তি মতে তার রুমের খাটের নিচ থেকে ২৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!