জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বোদা উপজেলার ৯টি ভোট কেন্দ্রের ৪৮ বুথে ১৪ হাজার ৫১২ জন ভোটার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭ হাজার ৪৬১ জন।
বোদা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন, সংরক্ষিত পুরুষ আসনে ২৯ জন ও নারী আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন পুলিশ সদস্য ও দুইজন সশস্ত্র আনসার থাকবেন। এছাড়া নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
.png)
সহকারী রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো আলমগীর বলেন, আমরা পৌরসভার ভোট গ্রহণের সব প্রকার সরঞ্জাম এরমধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে দিয়েছি৷ আগামীকাল ভোট গ্রহণ হবে তাই আমরা সব প্রকার প্রস্তুতি এরমধ্যে নিয়েছি।