ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২ ভাই নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ৬ জানুয়ারি ২০২৩
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২ ভাই নিখোঁজ
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সুন্দরবনের কাছে মাছ ধরতে গিয়ে দুইদিন ধরে দুই জেলে নিখোঁজ রয়েছেন। 

নিখোঁজ ব্যক্তিরা হলেন, ইউসুফ বেপারী (২২) ও বায়জিদ ব্যপারী (১৭)। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামে। তারা সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

নিখোঁজদের পরিবার সূত্রে জানা গেছে, এর আগে গত মঙ্গলবার (০৩ জানুয়ারি) সাগরে মাছ ধরতে যান তারা। রাত দেড়টার দিকে সঙ্গে থাকা মোবাইল দিয়ে বাড়িতে জানান প্রচণ্ড বাতাসে তাদের মাছ ধরার ট্রলারটি ডুবে গেছে। এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

মোংলা কোস্টগার্ডের কর্মকর্তা সুরেন্দ্র নাথ জানান, খবর পেয়ে দুপুর থেকে অনুসন্ধান করে ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলার পাওয়া গেছে। সাগরে ঘন কুয়াশা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!