ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইক থামিয়ে কথা বলছিলেন ২ বন্ধু, বাস কেড়ে নিল এক প্রাণ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ৮ জানুয়ারি ২০২৩
বাইক থামিয়ে কথা বলছিলেন ২ বন্ধু, বাস কেড়ে নিল এক প্রাণ
বাঁয়ে নিহত ইকবাল

যশোরের অভয়নগরে বাসচাপায় মো. ইকবাল হোসেন নামে ৩২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকার যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল অভয়নগরের বুইকারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। আহত ৩০ বছরের নয়ন শেখ একই গ্রামের মুজিবর শেখের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে বন্ধু নয়নের মোটরসাইকেলে করে চেঙ্গুটিয়া বাজারে ইলেকট্রিক কাজে যান ইকবাল। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ইলেকট্রিক কাজ করতেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে চেঙ্গুটিয়া বাজার এলাকায় মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল থামিয়ে কথা বলছিলেন ইকবাল ও নয়ন। এ সময় তাদের চাপা দিয়ে চলে যায় খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। আহত নয়নকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি উদ্ধারসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!