[ দেশজুড়ে ]
বগুড়ায় ট্রাক উল্টে প্রাণ গেল পথচারীর
ফাইল ছবি
বগুড়ার নন্দীগ্রামে আলুবোঝাই ট্রাক উল্টে আব্দুস সামাদ নামে ৬০ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ জেলার শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, রুপিহার এলাকায় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আলুবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সামাদ।
.png)
ওসি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়ে গেছেন চালক। ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!